নতুন করে ‘নারী নির্যাতন’ জরিপ করবে পরিসংখ্যান ব্যুরো
আপডেট: ০৭:২০ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নারী নির্যাতনের ওপর নতুন করে দ্বিতীয় পর্যায়ে জরিপ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এ লক্ষ্যে বুধবার (১০ জুন) ঢাকা জেলা পরিসংখ্যান অফিসে ‘নারীদের অবস্থান সম্পর্কীয় জরিপ-২০১৫’ এর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
এতে ঢাকা জেলার ৬৩জন তথ্য সংগ্রহকারী ও ৬৩জন সুপারভাইজার অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক এ কে এম ফজলুল হক।
তিনি বলেন, নতুন করে নারী নির্যাতনের ওপর জরিপ শুরু হবে। এজন্য তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।
নতুন করে কিছু প্রশ্ন সংশোধন করে আগামী ২২জুলাই থেকে এ জরিপের কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।
এর আগে প্রথম পর্যায়ে ২০১১ সালে ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে-২০১১’ নামে জরিপ করা হয়। ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছিল- দেশে নারী নির্যাতনের হার শতকরা ৮৭ শতাংশ। কিন্তু জরিপের কিছু প্রশ্নে ত্রুটি থাকায় তা সংশোধন করে সময় উপযোগী প্রশ্ন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নতুন করে এ বছর আবারও জরিপ করা হবে।
এ কে এম ফজলুল হক বলেন, এবারের জরিপে গত এক বছরে কী পরিমাণ নারী নির্যাতিত হয়েছে এবং সারাজীবনে একজন নারী কতবার নির্যাতনের শিকার হয়েছে তাও উঠে আসবে।
২০১৫ সালের মধ্যে বিশ্বের সব দেশকে নারী নির্যাতনের সঠিক অবস্থা জানানোর জন্য আহ্বান জানায় জাতিসংঘ।
১১.০৬.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











