নতুন ছবির শুটিংয়ে তুরস্ক যাচ্ছেন শাকিব-বুবলী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
নতুন ছবি ‘পাসওয়ার্ড’-এর কাজে আগামী ২২ এপ্রিল পুরো শুটিং ইউনিটসহ চিত্রনায়িকা বুবলীকে নিয়ে তুরস্কে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় সুপারস্টার শাকিব খান।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ‘পাসওয়ার্ড’ ছবির সহ প্রযোজক ও নায়ক শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু মো. ইকবাল।
তিনি জানান, তুরস্কে পৌছানোর পরদিন থেকেই দেশটির বিখ্যাত শহর ইস্তানবুলে পর পর তিনটি গানের দৃশ্যধারণ করা হবে। শুটিং চলবে টানা দশ দিন।
ঢালিউড সূত্রে খবর, শুধু তুরস্কের পরে ইউরোপের আরও কয়েকটি দেশে শাকিব খান ও বুবলীর ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং হবে। কাজেই বিশাল বাজেটের এ ছবি দর্শকদের চাহিদা মেটাবে বলে বিশ্বাস নির্মাতা ও কলাকুশলীদের।
তারকাবহুল ‘পাসওয়ার্ড’ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন দেশের গুণি চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। শাকিব-বুবলী ছাড়াও সেখানে আরও অভিনয় করবেন ইমন ও অমিত হাসান। ছবিটি আসছে রোজার ঈদে মুক্তি পাবে।
উল্লেখ্য, শাকিব খানের নায়িকা হয়েই রূপালি পর্দায় প্রথম অভিষেক। বসগিরি ছবি দিয়েই এ জুটির সূচনা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রায় চারবছর একসঙ্গে শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করছেন শবনম বুবলি। শাকিব খানের কাছেই অভিনয়ের অনেককিছু শিখেছেন।
বুবলি বলেন, বসগিরি থেকে এখনপর্যন্ত অনেক কিছু শিখেছি। এক কথায় বলব, শাকিব খান আমার অভিনয়ের গুরু। আমার অভিনয়ের হাতেখড়ি শাকিব খানের সঙ্গে অভিনয় করে। আমি যদি অভিনয়ের অভিভাবক বলি সেটা তিনি। উনি এমন একজন মানুষ, যদি ভালো করি তখন তাতে সাধুবাদ দেন। কোনো জায়গায় যদি আরো ভালো অভিনয় করার সুযোগ থাকে, সেটাও তিনি বলে দেন, আমাকে দেখিয়ে দেন। সংলাপ বলতে সমস্যা হলে তিনি দেখিয়ে দেন কীভাবে বলতে হবে। হাতেধরে সবকিছু শিখিয়ে দেন। আমার অভিনয়ের শিক্ষক তিনি। একজন এতবড় মাপের অভিনেতা আমাকে এভাবে শিখিয়ে দেন সেটা অনেক ভালোলাগার। কীভাবে একটা সিনেমা ভালো হয় এটা নিয়ে শাকিব খান চিন্তা করেন। আমি অনেক সৌভাগ্যবতী, অনেক কিছু তার কাছ থেকে জানতে পেরেছি।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







