নতুন নোট মিলবে আজ থেকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঈদ ঘিরে গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছরই বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এ বছর পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে রোববার (৯ এপ্রিল) থেকে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে জানানো হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনের সময় কেউ ইচ্ছে করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।
যে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে-এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লি., সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মতিঝিল শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., রমনা কর্পোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লি., বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., নন্দীপাড়া শাখা, ঢাকা।
এনসিসি ব্যাংক লি., মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লি., প্রগতি সরণী শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লি., বনানী-১১ শাখা, ঢাকা। আইএফআইসি ব্যাংক লি., গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লি., মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লি., বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লি., এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., নিউমার্কেট শাখা, ঢাকা।
ব্যাংক এশিয়া লি., ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা। ব্র্যাক ব্যাংক লি., শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। দি সিটি ব্যাংক লি., বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত কর্পোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লি., এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., গাউসুল আযম এভিনিউ শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., উত্তরা মডেল টাউন কর্পো: শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লি., শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., সাভার শাখা, সাভার ও ট্রাস্ট ব্যাংক লি., কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র






