নতুন বছরে অন্দরমহল সাজানোর পাঁচ উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
প্রতীকী ছবি
নতুন বছর আসতে আর মাত্র দুটি দিন বাকী। নতুন বছরে অনেকেই চান ঘরের অন্দরসজ্জার আমূল পরিবর্তন আনতে। প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতে অন্দর মহলের রূপ বদলই হয়ে উঠতে পারে চাবিকাঠি। দেখে নিন এ বার বর্ষবরণে অন্দর মহলকে আমূল বদলে ফেলার সহজ কিছু কৌশল।
১। ওয়াল পেপার
দেওয়াল সুন্দর করতে নিত্যনতুন রং করার বদলে আজকাল অনেকেই ওয়াল পেপার লাগান। তবে প্রচলিত স্থানে না বসিয়ে ওয়াল পেপারগুলি লাগতে পারেন তুলনামূলক সাদামাটা স্থানে। ওয়াল পেপারের গুণে সাদামাটা দেওয়াল আলমারিও হয়ে উঠতে পারে ঝকঝকে।
২। পুনর্ব্যবহার
নতুন বছরে নতুন ভাবে ঘর গোছানোর একটা দিক পুরাতন জিনিসপত্র সরিয়ে ফেলাও। কিন্তু একটু সৃজনশীল হলেই পুরনো জিনিসপত্র সাজিয়ে নেওয়া যেতে পারে নতুন রূপে। পুরনো কাচের বোতল, খবরের কাগজও সৃজনশীলতার গুণে হয়ে উঠতে পারে চমকপ্রদ ঘর সাজানোর জিনিস।
৩। বইপত্র
যারা বই পড়তে ভালবাসেন তারা বইগুলিকে সুন্দর করে সাজালেই বসার ঘর সুন্দর হয়ে উঠতে পারে। বর্তমানে ছোট ছোট বইয়ের তাক পাওয়া যায় যা প্রথাগত বইয়ের আলমারির চেয়ে আলাদা। পরিচ্ছন্ন রাখতে পারলে এই ছোট ছোট তাকগুলিও দারুন আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
৪। গাছ
ছোট পাতাবাহার থেকে ক্যাকটাস, অনেকেই এখন ঘর সাজাতে ছোট ছোট গাছ ঘরে রাখেন। শুধু অন্দরসজ্জাই নয়, সামগ্রিক ইতিবাচক প্রভাব পড়ে ঘরে গাছ থাকলে।
৫। ধ্রুপদী সাজ
যারা স্বাদ বদল করতে ভালবাসেন এবং অর্থনৈতিক ভাবে কোনও প্রতিবন্ধকতা নেই তারা চাইলে একটু পুরাতন সাজে সাজাতে পারেন ঘর। বিভিন্ন ধরনের নিলাম থেকে কেনা ধ্রুপদী ঘরানার আয়না, চায়ের টেবিল বা আরাম কেদারা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ঘরের চেহারা। মনে রাখবেন এই ক্ষেত্রে দারুণ কাজে আসতে পারে মানানসই হলদে আলো।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

