নতুন বছরে ভুঁড়ি কমান ৫ উপায়ে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
শরীরের বিভিন্ন স্থানের চেয়ে পেটে খুব দ্রুত মেদ জমে। যা কমানো বেশ কষ্টকর হয়ে পড়ে। আবার শরীরের বিভিন্ন স্থানের মেদের চেয়ে পেটের মেদ কমানো সবচেয়ে কঠিন। এজন্য একদিকে যেমন ডায়েট করতে হয়, অন্যদিকে পেটের ব্যায়াম সহ শরীরচর্চার পরিমাণও বাড়াতে হয়।
আপনিও যদি পেটের ভুঁড়ি নিয়ে চিন্তিত থাকেন, তাহলে নতুন বছরে কয়েকটি নিয়ম মেনে ঝড়িয়ে ফেলুন মেদ। নতুন বছরে অনেকেই বিভিন্ন বিষয়ের পরিবর্তনের সংকল্প নিয়ে থাকেন। ভুঁড়ি কমানো এই তালিকায় প্রথমের দিকেই থাকবে। চলুন তবে জেনে নেওয়া যাক, নতুন বছরে ভুঁড়ি কমানোর ঘরোয়া কিছু উপায়-
>> পর্যাপ্ত পানি পান করতে হবে। দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করুন। পর্যাপ্ত পানি খেলে শরীর থাকবে সুস্থ আর পেটের ভুঁড়িও কমবে। শরীরে পানির ভারসাম্য বজায় রাখলে মেদ ঝরে দ্রুত।
পাশাপাশি গ্রিন টি, রং চা, দুধ ছাড়া কফি বা ফলের রসও স্বাস্থ্যের পক্ষে ভালো। পানি দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ও অসময়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকেও আপনাকে দূরে রাখে।
>> অতিরিক্ত মিষ্টি খাবেন না। মিষ্টান্ন বা ডেসার্টে থাকে অসম্পৃক্ত তেল ও প্রচুর পরিমাণে চিনি। যা শরীরে বেশি সময় থাকে ও আরও ক্ষুধা বাড়ায়। এর ফলে ওজন কমে না সহজে। কোমল পানীয় খাওয়াও বন্ধ করুন।
>> প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। প্রোটিন হজম হতে সময় লাগে, তাই অসময়ে খিদে লাগে না। একই সঙ্গে শরীরকে দেয় শক্তি। মাছ, মাংস, ডিমের বাইরে প্রোটিন থাকে ডাল, কাঠবাদাম, সবুজ সবজি ও ওটসে। তাই এসব খাবার খান ও ভাজাপোড়া খাবার এড়িয়ে যান।
>> খাবারে লবণের পরিমাণ যতটা পারেন কমান। এই কাজটি বেশ শক্ত হলেও খুব কার্যকর। লবণে সোডিয়াম থেকে হয় ব্লোটিং, বা পেট ফুলে যাওয়া। আর তাতে কমে যায় শরীরের বিপাকীয় গতি যার জন্য ভুঁড়ি কমানো হয়ে ওঠে কষ্টকর।
>> নির্দিষ্ট সময় আনুযায়ী খাবার খান। যথেষ্ট ঘুমাতে হবে। শরীরচর্চার বিকল্প নেই। রাতে যতটা সম্ভব দ্রুত খেতে হবে। ঘুমানোর অন্তত ২-৩ ঘণ্টা আগে।রাতের খাবার যেন হালকা হয় সেদিকে খেয়াল রাখুন। কারণ রাতে ভারি খাবার খেলে তা সহজে হজম হয় না। ফলে ভুঁড়ি বেড়ে যায়।
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট