ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৮:৩৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

নতুন ভূমিকার অপেক্ষায় অভিনেত্রী নুসরাত জাহান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সন্তানের মুখ দেখার অপেক্ষায় টলিউড অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। আর মাত্র কয়েকটা দিন। প্রথমে বলা হয়েছিল, সেপ্টেম্বরে মা হবেন এই নায়িকা। কিন্তু সেই দিন এগিয়ে এসেছে। চলতি মাসের শেষ দিকেই পৃথিবীতে আসবে নুসরাতের অনাগত সন্তান। আগত মাতৃত্বের আনন্দ তার সাম্প্রতিক সমস্ত পোস্টেই দৃশ্যমান।

কিন্তু এখনো তার আগত সন্তানের বাবার পরিচয় বা তার অন্তঃসত্ত্বা থাকাকালীন দিনগুলোর কথা বলেননি নুসরাত জাহান। তবে সন্তানের বাবার পরিচয় না বললেও মা হতে চলার আনন্দ ধরে রাখতে পারলেন না নায়িকা। রবিবার ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে তা স্পষ্ট করে দিলেন সাংসদ-অভিনেত্রী।

এদিন তিনটি ছবি পোস্ট করেন নুসরাত। কার্টুনের ছাপ তার পোশাকে। সঙ্গে লিখলেন, ‘সুন্দর দিনগুলোর দিকে এগোচ্ছি।’ তার নিচে হ্যাশট্যাগে লেখা, ‘নতুন শুরু’, ‘নতুন ভূমিকা’, ‘সামনের সেই দিনগুলোর দিকে তাকিয়ে’, ইত্যাদি। ক্যাপশন এবং হ্যাশট্যাগে স্পষ্ট, মায়ের ভূমিকায় নিজেকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে ঠিক একই সময়ে তিনটি ছবি পোস্ট করেন যশ দাশগুপ্ত। শুরু থেকেই জল্পনা, নুসরাতের আগত সন্তানের বাবা এই অভিনেতা। তাই সন্তানের জন্মের দিন কয়েক আগে তার দিকেই নজর নেটাগরিকদের।

দুজনের ছবি দেখে নেটগেরিকরা মনে করছেন, নুসরাত ও যশ সম্ভবত একই জায়গায় রয়েছেন। কিন্তু প্রতি বারের মতো এবারও আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন। যশ তার ছবিগুলোর নিচে লিখেছেন, ‘রবিবারের খুশির আমেজ’।

-জেডসি