ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৮:৩৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর লাবনী খাতুন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাবনী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

রোববার (১৪ মে) সকাল ১০টার দিকে পদ্মা নদীর মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


লাবনী খাতুন উপজেলার পদ্মার চরাঞ্চলের আতারপাড়া গ্রামের শাহা জামাল ওরফে লালুর মেয়ে।

পুলিশ ও মেয়েটির পরিবার সূত্র জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় লাবনী খাতুন। এর পরে নদীতে নৌকায় করে ও জেলেদের জাল দিয়ে খোঁজ করেও উদ্ধার করা যায়নি। রোববার সকালে সেখান থেকে ১ কিলোমিটার দূরে মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।