ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:৪৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নদীর পাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৪ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে বংশী নদীর পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রাতের দিকে ওই এলাকায় নদীর পাড়ে বালুতে ডুবে থাকা এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি ভূমিষ্ট হওয়ার পরই তাকে নদীর পাড়ে ফেলে রাখা হয়। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা জানা যায়নি।