নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন বাবা-মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
হাসপাতালে রেখে যাওয়া নবজাতক। ছবি: সংগৃহীত
শ্বাসকষ্টজনিত অসুখের কথা বলে হাসপাতালে ভর্তির পর এক নবজাতককে রেখে পালিয়ে গেছেন মধ্যবয়সী দুজন নারী-পুরুষ। তারা এই নবজাতকটির বাবা-মা বলে বলে হাসপাতালে পরিচয় দিয়েছিল। এভাবে নবজাতককে রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই নবজাতক শিশু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের (শিশু ওয়ার্ড) বেডে নার্সদের তত্ত্বাবধানে রয়েছে।
নার্সদের ভাষ্যমতে, গত শনিবার বিকেলে বাবা-মা পরিচয় দিয়ে মধ্যবয়সী দুজন নারী-পুরুষ শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বলে ওই নবজাতককে ভর্তি করেন। নবজাতকের বয়স কয়েকদিন মাত্র। ভর্তির পর ওয়ার্ডে চিকিৎসার কাগজপত্র এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসার কথা বলে তারা একে একে ওয়ার্ড থেকে বাইরে বের হন। এরপরই তারা হাসপাতাল থেকে পালান। ওই দিন থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তারা আর রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ফিরে আসেননি। তাই শিশুটি এখন হাসপাতালে কর্তব্যরত নার্সদের তত্ত্বাবধানেই রয়েছে।
তারা আরও জানান, ভর্তি থাকা শিশুটি পুরোপুরি সুস্থ আছে। এরইমধ্যে ওই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে আদালতের মাধ্যমে সরকারি শিশু সদন ছোটমনি নিবাসে হস্তান্তর করতে চায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে।
রামেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস জানান, ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করেই তার বাবা-মা পরিচয়দানকারী মধ্যবয়সী দুই নারী-পুরুষ লাপাত্তা হন। শেষ পর্যন্ত তারা কেউ না আসলে বা তাদের আজকালের মধ্যে খুঁজে পাওয়া না গেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী










