ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৩:০২:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে

নবনির্বাচিত নাসিক মেয়রের শপথ ৯ ফেব্রুয়ারি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ জেলার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আগামি ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় শপথ গ্রহন করবেন। 

প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা সাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, আগামি ৯ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন। রাজধানীর গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হবে। 

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র ছাড়াও সাতাশজন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয়জন মহিলা কাউন্সিলর রয়েছেন।