নবাব এলএলবি’র সাথে অবিচার হয়েছে: স্পর্শিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
আগামী ২৫ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবির মুক্তিকে সামনে রেখে আপাতত জোর প্রচারণায় ব্যস্ত পরিচালক ও নায়ক শাকিব খান।
শাকিব-মাহি ছাড়াও এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও রয়েছেন। সিনেমা হলে ‘নবাব এলএলবি’ মুক্তির আগে তিনি মন্তব্য করলেন এই ছবির সঙ্গে অবিচার করা হয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে এই কথা বলেন স্পর্শিয়া।
অভিনেত্রীর কথায়, ‘শুটিংয়ের সময়ই শাকিব ভাইসহ আমরা সবাই পরিচালক অনন্য মামুনকে বলেছিলাম, ওটিটির পাশাপাশি সিনেমা হলেও এটা ভালো চলবে। আগামী শুক্রবার ছবিটা হলে মুক্তি পাচ্ছে। এর আগে অনলাইনে মুক্তি দিয়ে সিনেমাটির সঙ্গে অবিচার করা হয়েছে। এবার সুবিচার হচ্ছে। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবেন।’
এর আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর এই ছবির একটি দৃশ্যের সংলাপকে ঘিরে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই সংলাপে অংশ নেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও অভিনেতা শাহীন মৃধা, যিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন।
ওই দৃশ্যে দেখা যায়, ধর্ষণের শিকার হয়ে অর্চিতা স্পর্শিয়া ছুটে যান থানায় অভিযোগ জানাতে। সেখানে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা শাহীন মৃধা তাকে আপত্তিকর কিছু প্রশ্ন করেন। এই ঘটনায় পরে মামলা হয় ছবির পরিচালক ও ওই দৃশ্যে অংশ নেয়া দুই অভিনয়শিল্পীর বিরুদ্ধে।
তবে পরবর্তীতে মামলার এজাহার থেকে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নাম বাদ দেয়া হয়। কারণ হিসেবে সে সময় পুলিশ জানায়, স্পর্শিয়ার বলা সংলাপগুলো আপত্তিকর নয়। তার তার নাম বাদ দেয়া হয়েছে।
এরপর মামলার এজাহারে থাকা বাকি দুই আসামি অর্থাৎ, ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন জেল খেটে তারা জামিনে মুক্তি পান। সেই দুঃস্মৃতি ভুলে ওটিটির পর এবার সিনেমা হলে নবাবকে মুক্তি দিতে চলেছেন অনন্য মামুন।
-জেডসি
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল










