নাগরিক সেবায় হটলাইন চালু করলো সিআইডি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া যোগ দেয়ার পর সংস্থাটির কাজের গতি বেড়েছে। তার যুগোপযোগী সিদ্ধান্ত ও দিকনির্দেশনায় সিআইডি আরও এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ সিআইডির সহায়তা সব সময় পেতে চালু করা হয়েছে ‘হটলাইন নম্বর’। পাশাপাশি সাইবার নিরাপত্তায়ও যেকেউ সহায়তা পাবেন।
মূলত নতুন প্রধানের নির্দেশনায় চালু হয়েছে এই হটলাইন। গত বুধবার থেকে যে কেউ হটলাইন নম্বরে ফোন করে সিআইডির সহায়তা নিতে পারছেন।
সিআইডি জানায়, বর্তমান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া যোগদানের পর সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। সব ধরনের আইন-কানুন ও বিধিনিষেধ পরিপালন করে সিআইডি তার সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই যেকোন ধরনের সহযোগিতা, অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে অথবা কোনো তথ্য যাচাই-বাছাইয়ের প্রয়োজন হলে সংস্থার দেয়া মোবাইল ও টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সিআইডি।
গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনে বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে সিআইডি প্রধানের দায়িত্ব দেয়া হয়। ২৩ আগস্ট সিআইডি প্রধানের দায়িত্ব নেন তিনি।
মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নরসিংদী, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।
সর্বশেষ ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ আলী। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম অর্জন করেছেন এই পুলিশ কর্মকর্তা।
সিআইডির ‘হটলাইন নম্বর’
অপস্ রুম: মোবাইল ফোন ০১৩২০-০১৯৯৯৮। টেলিফোন নম্বর- ০২-৪৮৩১১০৪৩।
সাইবার সাপোর্ট সেন্টার: মোবাইল ফোন ০১৩২০-০১০১৪৮। টেলিফোন: ০২-৪৪০৭০০২৯
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



