নাটোরে বিশ্ব মা দিবসে পাঁচ মাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নাটোরে আজ বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী পাঁচ মাকে সংবর্ধনা দেয়া হয়েছে হয়েছে। এ উপলক্ষে আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মা হচ্ছেন সবচে’ শ্রদ্ধার। একজন মা পরম মমতায় তার সন্তানকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে জিডিপি’তে অবদান রাখছেন। পরম কৃতজ্ঞতায় প্রত্যেক মা’কে আমাদের সমাজে লালন করতে হবে, যত্নে রাখতে হবে। মা’য়েরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। এজন্যে বর্তমান সরকার মেয়েদের অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি এবং সন্তানের পরিচয়ে মা’য়ের নাম সন্নিবেশিত করে মা’কে মর্যাদা দিয়েছে।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকার স্বপ্নজয়ী মা হাজেরা খাতুন একটি ছেলে সন্তানের জন্যে পর পর নয়টি কন্যা সন্তানের মা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সমাজের অবজ্ঞা ও অবহেলাকে উপেক্ষা করে আমার নয় কন্যাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। তাদের মধ্যে একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর, একজন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, দুইজন কলেজ শিক্ষক, তিনজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন আদর্শ গৃহিনী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, লেফটেন্যান্ট কর্ণেল সামিরা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মাহফুজা খাতুন, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক শাপলা শারমিন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বপ্নজয়ী পাঁচ মা হাজেরা খাতুন, অপেরা বেওয়া, নিলুফা খাতুন, রুপালী খাতুন এবং কুলছুম বেগমকে ক্রেস্ট প্রদান করা হয়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







