ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৪৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাটোরে শাহিন খন্দকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনায় নাটোরের গুরুদাসপুর থানায় মামলা হয়েছে। আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়, গুরুদাসপুরে এক বাড়িতে বউ ও এক ছেলে নিয়ে ভাড়া থাকতেন জয়পুরহাটের ইটভাটা শ্রমিক শাহিন খন্দকার। একপর্যায়ে বাড়ির মালিকের মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সিদ্ধান্তে সপ্তাহখানেক আগে তাদের বিয়ে দেয়া হয়।

গত রোববার রাত ১২টার দিকে ঘরের বাইরে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা শাহিন তার পুত্রবধূকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন তিনি।

তবে বিষয়টি জানাজানি হলে মেয়েটির মা শাহিন খন্দকারের নামে ধর্ষণের মামলা করেন।

ওসি বলেন, ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন শাহিন। তার পুত্রবধূকে শারীরিক পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।