ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২:৪৪:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

নাটোর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরী জলি ২০ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) শেখ এমদাদুল হক আল মামুন নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৪২ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাটোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ৪৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৬৮১ জন এবং নারী ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০৫ জন।