নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব। ফাইল ছবি।
নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব আজ রোববার ভোরে মারা গেছেন। রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে তিনি মারা যান। প্রেসিডেন্টের কার্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একস-এ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা আজ ভোরে গেইনগবের মৃত্যুর খবর জানান।
তার বয়স হয়েছিল ৮২ বছর।
নাঙ্গোলো এমবুম্বা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, নামিবিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আমাদের প্রিয় ডা. হেজ জি জিঙ্গোব আজ, রোববার ৪ ফেব্রুয়ারি ২০২৪ ভোর ৪ টার কাছাকাছি সময়ে লেডি পোহাম্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এমবুম্বা বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট গেইনগবের মৃত্যুর সময় স্ত্রী মনিকা গেইনগোস ও সন্তানেরা তাঁর পাশে ছিলেন।
খবর এএফপি’র।
৮২ বছর বয়সী নেতা গেইনগব ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত মাসে জনসাধারণের কাছে তিনি তাঁর রোগের কথা জানান।
প্রেসিডেন্ট কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছিল, গেইনগব চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন এবং ২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
২০১৫ সালে দ্বিতীয় ও চূড়ান্ত মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন গেইনগব। গত বছর তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল। ২০১৪ সালে এ নেতা জানান, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে সেরে উঠেছেন।
নামিবিয়ায় আগামী নভেম্বরে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হওয়ার কথা।
১৯৯০ সাল থেকে ক্ষমতায় থাকা সোয়াপো দল তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নান্দি-এনদাইতওয়াহকে বেছে নিয়েছে। তিনি বর্তমানে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






