ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১২:০৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।