ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৬:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নারীদের চাকরির ওয়েবসাইটের আজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার

দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে নারীদের চাকরি খোঁজার ওয়েবসাইট দ্য টু আওয়ার জব ডটকম। আজ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের উদ্বোধন করবেন।

 

জানা গেছে, যেসব নারী ঘরে বসেই উপার্জন করতে চান, তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট।

 

দ্য টু আওয়ার জব ডটকমের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে লেখাপড়া শেষ করা সানজিদাই বাংলাদেশে প্রথম এ ধরনের উদ্যোগ নিলেন। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবেন একজন নারী।

 

এই ওয়েবসাইটে পেশাদার লেখা, ব্যবসায় সহায়তা, প্রোগ্রামিং, প্রযুক্তি, গ্রাফিকস, ডিজিটাল মার্কেটিং, অডিও সাপোর্ট, মার্কেট রিসার্চ, জীবনধারা, বিনোদন, গবেষণা, বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা থাকবে।