ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৪:২৯:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

নারীদের জন্য প্রিয়াঙ্কার খোলা চিঠি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন বলিউড ও হলিউডের সাড়া জাগানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা তার চিঠিতে নারীদের সমাজের সমস্ত বাঁধাধরার ছাচক বদ্ধতা ভেঙে ফেলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই বিশেষ দিনটি নারী শক্তির সেলিব্রেশনের দিন বলে তিনি উল্লেখ করেছেন।  

এই অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ একটি ডেটিং অ্যাপের খোঁজও দিয়েছেন যেখানে নারীরা তাদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পারেন।

প্রিয়াঙ্কা মনে করেন, বিশ্বের এই সংসারে এমন কোনো দায়িত্ব নেই, যা নারীরা পালন করতে পারেন না। মা, স্ত্রী, বোন, মেয়ে সব দায়িত্বেই তারা একবারে সঠিক।  আর তাই বিশ্বে নারীদের গুরুত্বের কথা মাথায় রেখেই ‘৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস’ তাদের বিশেষভাবে সেলিব্রেট করা উচিত বলেই মনে করেন অভিনেত্রী।

অভিনেত্রী হিসাবে প্রিয়াঙ্কা চোপড়া, তার ক্যারিয়ারে সফল। বলিউডের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই হলিউডেও নিজের জমি শক্ত করেছেন এই অভিনেত্রী। বিশ্বনন্দিত এই অভিনয় শিল্পী সম্প্রতি বাংলাদেশ সফর করেন।