ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

নিগার সুলতানা জ্যোতি ও ফারিহা তৃষ্ণা | সংগৃহীত

নিগার সুলতানা জ্যোতি ও ফারিহা তৃষ্ণা | সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারিহা তৃষ্ণার। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নিগার ৪ ধাপ এবং বোলারদের তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে তৃষ্ণার।

আজ বুধবার নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিগার। স্কটিশদের বিপক্ষে ৩৯ বলে অপরাজিত ৪৬ রান করেন তিনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন নিগার। দুই ম্যাচের দু’টিই হারে বাংলাদেশ।

দল হারলেও ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে উঠেছেন নিগার। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন তিনি।

এছাড়া ব্যাটারদের তালিকায় বাংলাদেশের সোবহানা মোস্তারী এক ধাপ এগিয়ে ৪৬তম স্থানে এবং স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১২ রান করায় নয় ধাপ পিছিয়ে ৪৭তম স্থানে নেমে গেছেন শারমিন আক্তার।

ত্রিদেশীয় সিরিজে মাত্র এক ম্যাচ খেলেছেন ফারিহা নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন রাবেয়া খান। ৬৩৭ রেটিং নিয়ে আগের মতো ১৭তম স্থানে আছেন এই লেগ স্পিনার। নেদারল্যান্ডসের বিপক্ষে ১ উইকেট নেন তিনি।

পাঁচ ধাপ এগিয়ে ৭৪তমস্থানে আছেন আরেক পেসার মারুফা আক্তার।

এদিকে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের পেসার লিনজি স্মিথ। তার রেটিং ৭৩৫।

তবে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ফ্রেয়া কেম্প। ২২৪ ধাপ এগিয়ে এখন ৮৬তম স্থানে উঠেছেন তিনি।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।