নারী আইপিএল: লড়াই শেষে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৬ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
৫ রানে প্রথম উইকেট এবং ১৪ রানে নেই দ্বিতীয় উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স খেলো বড় একটি ধাক্কা। কিন্তু ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউরের ব্যাটিং দৃঢ়তা মুম্বাই ইন্ডিয়ান্সকে সেখান থেকে নিয়ে গেলো ১০৩ রানে।
শেষ পর্যন্ত নারী আইপিএলের ফাইনালে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে। শেষ ওভারে গিয়ে দিল্লি হেরে যায় মাত্র ৮ রানের ব্যবধানে। সে সঙ্গে ২০২৩ সালের পর দ্বিতীয়বার নারী আইপিএলে চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে মুম্বাই অধিনায়ক হারমানপ্রিত কউরকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই।
এরপর তৃতীয় উইকেটে ন্যাট শিভার ব্রান্ট এবং অধিনায়ক হারমানপ্রিত কউর মিলে গড়ে তোলেন ৮৯ রানের জুটি। এই জুটিই মূলত মুম্বাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩০ রান করে আউট হন ন্যাট শিবার ব্রান্ট। ৪৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কউর।
পরের ব্যাটাররা খুব বেশি কিছু করতে পারেননি। আমেলিয়া কের ২ রানে, সজিবান সাজানা শূন্য এবং গুনালান ১০ রান করে আউট হন। আমানজত কউর অপরাজিত থাকেন ১৪ রানে। মারিজানে কাপ ১১ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে মারিজানে কাপের ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস এবং জেমিমা রদ্রিগেজের ২১ বলে ৩০ রানের ওপর ভর করে জয়ের প্রায় কাছে চলে গিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। শেষ দিকে নিকি প্রাসাদ ২৩ বলে ২৫ রান করেও দলকে জেতাতে পারলেন না। দিল্লি ক্যাপিটালসে থেমে যায় ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে। ন্যাট শিবার ব্রান্ট নেন ৩ উইকেট।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











