ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৭:৪৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারে অংশ নেয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন জনপ্রিয় এ অভিনেত্রী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অপু বিশ্বাস বলেন, আজ বিকালে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি মনোনয়নপ্রত্যাশী নই, আমি কাজের সুযোগপ্রত্যাশী।

তিনি বলেন, আমি আগে থেকেই নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করেছি। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করব।