নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ২৭ জুলাই ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হয়েছিলো পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে লঙ্কান মেয়েরা। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৪১ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে এক বল এবং তিন উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন বিষ্মি গুণারত্নে। ১৩ বলে ১২ রান করে তাকে সঙ্গ দেন হর্ষিতা সামারাবিক্রমা। তবে কাভিশা দিলহারিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন চামারি আতাপাত্তু।
দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলতে পারে স্বাগতিকরা। তবে ইনিংস বড় করতে পারেননি দিলহারি। ১৭ রান করে এই ব্যাটার আউট হলে, ২ বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন নিলাক্ষী ডি সিলভা।
তবে এক প্রান্ত আগলে রেখে ৪৩ বলে ফিফটি তুলে নেন চামারি আতাপাত্তু। তাকে যোগ্য সঙ্গ দেন অনুশকা সঞ্জীবনী। তবে ১৭তম ওভারে লঙ্কান অধিনায়ককে বোল্ড করে পাকিস্তানকে খেলা ফেরান সাদিয়া ইকবাল। ৪৮ বলে ৬৩ রান করেন আতাপাত্তু। ৩ বলে ৩ রান করে রান আউট হয়ে ফেরেন হাসিনি পেরেরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ১২ বলে লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ১৬ রান। ১৯তম ওভারে দুটি বাউন্ডারি মেরে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সুগন্ধিকা কুমারী। শেষ পর্যন্ত সুগন্ধিকা কুমারীর ৯ বলে ১০ রান এবং অনুশকা সঞ্জীবনীর ২২ বলের অপরাজিত ২৪ রানে ভর করে এক বল এবং তিন উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











