নারী এশিয়া কাপ: মালয়েশিয়াকে গুড়িয়ে বড় জয় টাইগ্রেসদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নারী এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এদিন টাইগ্রেস বোলারদের সামনে মাত্র ৪১ রানে গুড়িয়ে গেছে মালয়েশিয়ার নারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জ্যোতি এবং মুর্শিদা খাতুনের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায়।
লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের বোলিং তোপে মাত্র ৪১ রানে গুড়িয়ে যায় মালয়েশিয়া। ফলে ৮৮ রানের বড় জয় পায় স্বাগতিকরা।
সিলেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি করেন ৩৪ বলে ৫৩ রান। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নেন জ্যোতি। এছাড়া ওপেনার মুর্শিদা করেন ৫৬ রান। এছাড়া অন্যরা অবশ্য ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেনি।
লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের সামনে প্রতিরোধও গড়তে পারেনি মালয়েশিয়ান নারীরা। দলটির পক্ষে কেউই ডাবল ডিজিটে পৌঁছাতেই পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন দুইজন। এছাড়া পাঁচজন মালয়েশিয়ান ব্যাটারকে ‘শূন্য’ রানে আউট করে ফেরান টাইগ্রেস বোলাররা।
বাংলাদেশের পক্ষে বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা এদিন অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন। ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়াও ফাহিমা খাতুন, সানজিদা আক্তার এবং রুমানা আহমেদ ২টি করে উইকেট শিকার করেন। মালয়েশিয়ার শেষ ব্যাটারকে ফিরিয়ে দিয়ে উইকেট শিকারীর তালিকায় নাম ওঠান সালমাও।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



