নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৭ মে ২০২৩ শনিবার
নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক
কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারি চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় নারী ও শিশুসহ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আটক দালালদের নাম ও পরিচয় তিনি তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তারা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে তথ্য দেন। এ ছাড়া উদ্ধারকৃতরা মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারি নাকি কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও সাতজন শিশু রয়েছে।
ওসি আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে টেকনাফ পৌরসভার নাফ নদীর তীরবর্তী নাইট্যং পাড়ার জনৈক আমিন শরীফের বসতঘরে মানব পাচারকারি চক্রের সদস্যরা কিছু সংখ্যক লোকজন জড়ো করেছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন লোক দৌড়ে পালিয়ে যায়। এ সময় পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা সম্ভব হয়েছে।
ঘটনাস্থল থেকে মানব পাচারকারি চক্রের জড়ো করা ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, আটক মানব পাচারকারি চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







