ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১৫:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

নারী ক্রীড়া দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্য ওহাইওতে নারীদের ক্রীড়া দলগুলোতে যেকোনো পর্যায়ে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে ওহাইও। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওহাইওর গভর্নর প্রথমে এই প্রস্তাবে ভেটো দিলেও অঙ্গরাজ্যটির আইনপ্রণেতারা স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত আইন প্রণয়ন করেছেন।

নারীদের ক্রীড়া দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধের পাশাপাশি সিনেট শিশুদের ক্ষেত্রে জেন্ডার অ্যাফার্মিং কেয়ার বা লৈঙ্গিক পরিচয় ফুটিয়ে তোলে এমন কোনো সেবাও নিষিদ্ধ করেছে।

রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রতিনিধি গ্যারি ক্লিক এই বিলটি উত্থাপন করে বলেন, ওহাইও সিনেট নারী ও শিশুদের সুরক্ষার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা অত্যন্ত দারুণ। আগামী ৩ মাস পর থেকে এই আইন কার্যকর হবে।

নতুন এই আইনের ফলে রাজ্যটির কোনো চিকিৎসক শিশুদের স্বাভাবিকভাবে প্রাপ্ত লিঙ্গের পরিবর্তনের কোনো অপারেশন করতে পারবেন না। একই সঙ্গে স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে নারীদের দলে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়েছে এই আইনে।