নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের কাছে হার অজিদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের কাছে হার অজিদের
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে দুরন্তভাবে অভিযান শুরু করল ভারত। জয়ের নেপথ্যে প্রত্যাবর্তন ঘটানো লেগ স্পিনার পুনম যাদব (৪-১৯) ও শিখা পাণ্ডের (৩-১৪) দুরন্ত বোলিং।
প্রথমে ব্যাট করে ভারতের মেয়েরা তুলেছিল ১৩২-৪। পুনমের ঘূর্ণিতে জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৯.৫ ওভারে ১১৫ রানে। এর আগে ছ’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে চারটিই জিতেছিল অস্ট্রেলিয়া।
শুক্রবার প্রথম ম্যাচে তাদের ধাক্কা দিতে পেরে খুশি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ‘‘পুনমের মতো বোলার সামনে থেকে নেতৃত্ব দেয়। আমরা আশা করেছিলাম মাঠে ফিরে এসে ও এ রকমই একটা পারফরম্যান্স উপহার দেবে। আগে আমদের দল দু’তিন জন খেলোয়াড়ের উপরে নির্ভরশীল ছিল। কিন্তু এখন আর সেটা নেই,’’ জেতার পরে বলেন হরমনপ্রীত।
হাতে চোট লাগার জন্য এর আগে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি পুনম। তাকে যোগ্য সঙ্গত দেন শিখাও। আগরার ২৮ বছর বয়সি খেলোয়াড় পুনম এ দিনের ম্যাচে হ্যাটট্রিক করার সুযোগও পেয়েছিলেন। কিন্তু ভারতের উইকেটকিপার তানিয়া ভাটিয়া সেই কঠিন সুযোগ নষ্ট করেন। ‘‘চোট সারিয়ে ফিরে এসে এ রকম পারফর্ম করতে পেরে দারুণ লাগছে। এই নিয়ে তৃতীয় বার হ্যাটট্রিক করার সুযোগ ছিল আমার সামনে। তবে দলের কাজে আসতে পেরে তৃপ্ত,’’ বলেছেন ম্যাচ সেরা পুনম।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের মেয়েরা মুখোমুখি হবে বাংলাদেশের।
এক সময় রান তাড়া করতে নেমে এ দিন অস্ট্রেলিয়া ভাল জায়গায় ছিল। ওপেনার অ্যালিসা হিলি ছটি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫১ রান করেন। এর পরেই আঘাত হানেন ভারতীয় বোলারেরা। ১২তম ওভারে পরপর দু’বলে উইকেট তুলে নেন পুনম। অস্ট্রেলিয়ার ব্যাটিং এতেই ধসে পড়ে। অ্যাশলে গার্ডনার ৩৬ বলে ৩৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দীপ্তি শর্মা ৪৬ বলে অপরাজিত ৪৯ রান করেন।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




