নারী নিরাপত্তা জোট গড়ে যৌন নির্যাতন রুখতে হবে মতবিনিময় সভায় বক্তারা
আপডেট: ০১:৩৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বর্ষবরণ উত্সবে নারীর উপর যৌন নির্যাতনের প্রতিবাদ অব্যাহত রেখেছেন নারী আন্দোলনের কর্মীরা। নারী আন্দোলন কর্মীদের পক্ষ থেকে অ্যাডভোকেট সুলতানা কামাল নারী নিরাপত্তা জোট গঠন করে এ ধরনের যৌন নির্যাতন রুখে দেয়ার আহবান করেছেন।
তিনি বলেছেন, যৌন নির্যাতনকে কোনভাবেই আর সহ্য করা হবে না। আর একা কারো পক্ষে এই আন্দোলন সফল করাও সম্ভব নয়। তাই সম্মিলিতভাবেই নারী নিরাপত্তা জোটকে ঘরে বাইরে ২৪ ঘণ্টা তত্পর থাকতে হবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ’উই ক্যান’এর উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা মতবিনিময় সভা ডাকেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজেরা সুলতানা,নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবীর নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, সাহিত্যিক নূরজাহান বোস,সামাজিক প্রতিরোধ কমিটির জিয়া উদ্দিন তারেক আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন,ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজেদ ইসলাম খান, জাতীয় মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট রাশিদা বেগম,মানবাধিকার কর্মী নাহিদ সুলতানা, ফৌজিয়া খন্দকার ইভা,সাংবাদিক সুপ্রীতি ধর ও ছাত্র ইউনিয়নের লিটন অধীকারিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
সুলতানা কামাল বলেন,বই মেলা,বর্ষবরণসহ আজ প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। তাই আমাদের শুধু আন্দোলন করলে হবে না। লক্ষ্য ঠিক রেখে আন্দোলন করতে হবে এবং আন্দোলনকে জিইয়ে রাখতে হবে। তিনি দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ কেন দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না তাও জানতে চান। মতবিনিময় সভায় আন্দোলন চালিয়ে নিতে এবং তা সফল করতে নারী নিরাপত্তা জোট ঘরে বাইরে ২৪ ঘন্টার একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।সুলতানা কামালের নেতৃত্বে খুশি কবীর, রোকেয়া কবীর, তাসমিমা হোসেনসহ অনেকই এই কমিটিতে থাকবেন বলে ততক্ষণাত জানানো হয়। পরে এর সাংগঠনিক রূপও প্রকাশ করা হবে বলে জানানো হয়।
২৭.০৪.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











