নারী নির্যাতন রোধে অ্যাপ বানালো বাংলাদেশি ভাই-বোন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
কানাডার হ্যালিফ্যাক্সে অবস্থিত ডালহোউসি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ভাই-বোন নারীদের ওপর নির্যাতন রোধে বানিয়েছে বিশেষ এক অ্যাপ। 'মিত্র' নামে এ অ্যাপটি এরই মধ্যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
অ্যাপটি বানাতে বাংলাদেশের ২০০ জন নারীর থেকে তথ্য নিয়েছেন অনামিকা ও অনিক আহমেদ। তাদের আশা, ২০২৪ সালের মধ্যে এ অ্যাপ বাংলাদেশে ব্যবহৃত হবে।
এ অ্যাপের মাধ্যমে একজন নির্যাতিতা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য, বন্ধু বা পুলিশকে সরাসরি এসএমএস ও কল করতে পারবেন। সেইসঙ্গে এর মাধ্যমে ভিডিও রেকর্ড করে প্রয়োজনীয় সহায়তাও পাওয়া যাবে।
অনামিকা ও অনিক আহমেদের উদ্ভাবিত এ অ্যাপ আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়েছে। পুরষ্কার হিসেবে পেয়েছে ৩০ হাজার ডলার।
নোভা স্কটিয়ার ট্রানজিশন হাউস অ্যাসোসিয়েশনের প্রাদেশিক সমন্বয়কারী এন ডে স্টে ক্রোয়িক্স বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে আটকে থাকা নারীদের সাহায্য করার জন্য এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। তবে আমাদের খেয়াল রাখতে হবে এ প্রযুক্তির যেন অপব্যবহার না হয়। অনেক সময় নির্যাতনকারীরা ভুল তথ্য দিয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক করে তোলে।
তিনি বলেন, বিভিন্ন সংস্থা অ্যাপের মাধ্যমে নির্যাতনের শিকার নারীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু কানাডার বাজারে মিত্র এর মতো আর কোনো অ্যাপ আছে কিনা আমার জানা নেই।
এ অ্যাপের বিষয়ে অনামিকা জানান, অ্যাপটি মূলত নারীদের বিভিন্ন প্রশ্ন করে থাকে। যেমন, আপনি বাড়িতে নিরাপদ অনুভব করেন কিনা? প্রাপ্ত উত্তরের ভিত্তিতে একটি পরিকল্পনা দেয়।
অনামিকা বলেন, আমাদের সমাজেই অনেকে নির্যাতনের শিকার। তাদের মধ্যে সবাই নিজেদের কথা তুলে ধরতে পারেন না। এ বিষয়টি আমরা পরিবর্তন করতে চাই।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






