ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২১:১১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

নারী ফুটবলাররা করোনার টিকা নিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাফুফে ক্যাম্পে থাকা ৪৭ নারী ফুটবলাররা টিকা নিয়েছেন। ক্যাম্পে থাকা ৪৭ জনই ফাইজারের টিকা নিয়েছেন। ৪৭ জনের মধ্যে একজন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আর বাকিরা নিয়েছেন প্রথম ডোজের টিকা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৭ জন করোনার টিকা নেয়। তাদের মধ্যে সবাই ফাইজারের টিকা নিয়েছেন। এছাড়াও ক্যাম্পে থাকা আরও ১০ জন করোনার টিকা নেয়া বাকি আছে। তারা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের করোনার ডোজ নিবেন।

করোনা টিকা নেয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সানজিদা। তিনি বলেন, ‘টিকা নেয়ার আগে খুব ভয় পাচ্ছিলাম। টিকা নেয়ার পর ভালো লাগছে। যেহেতু এই মহামারি থেকে নিজেকে রক্ষার একমাত্র উপায় টিকা, তাই আমি মনে করি, সবাইকে এই করোনা টিকা নেওয়া দরকার।’

এদিকে টিকা নেওয়ার পর কথা বলেছেন কৃষ্ণা রানি সরকার। তিনি বলেন, ‘করোনার টিকা নেয়ার আগে ভয় পাচ্ছিলাম। সবাই যেহেতু এই টিকা নিয়ে করোনাকে মোকাবেলা করছে, ফলে আমি মনে করি সবারই করোনার টিকা নেওয়া দরকার।’