নারী ফুটবল লিগ: অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনা-রিতুরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২৯ মে ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
নারী ফুটবল লিগের কয়েক দিন আগে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছিলেন নাসরিন স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার। টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে নেমে প্রথমবারের মতো নারী ফুটবল লিগের শিরোপাও ঘরে তুলেছে নাসরিন।
মঙ্গলবার (২৮ মে) কমলাপুরে নিজেদের শেষ ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া নাসরিন স্পোর্টস একাডেমি ১৩-০ গোলে হারিয়েছে ঢাকা রেঞ্জার্সকে। সেই সঙ্গে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
৫ গোল করেছেন সাবিনা খাতুন। হ্যাটট্রিক করেছেন মাতসুসিমা সুমাইয়া। জোড়া গোল রিতু পর্না চাকমার। একটি করে গোল করেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও শামসুন্নাহার।
৯ দলের লিগে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো নাসরিন। ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন
রোনালদোর মাইলফলক গড়া গোলে আল-নাসরের জয়
সাবিনা, কৃষ্ণা, মারিয়া, শামসু্ন্নাহার, রিতু পর্ন চাকমা ও মাসুরাসহ জাতীয় দলের ১৫ খেলোয়াড় নিয়ে দল গড়ার পরই এবারের লিগে টপ ফেবারিট ছিল নাসরিন। তবে একটি ম্যাচ ড্র করায় তাদের শিরোপা উদযাপন করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন নিশ্চিত হতে নাসরিনের। তবে ড্র নয়, প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়েই প্রথমবারের মতো শিরোপা জয় উদযাপন করেছে তৃণমূলের সংগঠক নাসরিন আক্তার বেবির হাতে গড়া প্রতিষ্ঠানটি।
শেষ ম্যাচে ৫ গোল করে লিগের গোল্ডেন বুটও জিতে নিয়েছেন নাসরিনের অধিনায়ক সাবিনা খাতুন। তার মোট গোল ১৭টি।
লিগের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুলতানা। নাসরিন স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও পেয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







