নারী বিদ্বেষী মন্তব্য; পদত্যাগ করছেন টোকিও অলিম্পিক প্রধান
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে টোকিও অলিম্পিক হওয়া নিয়ে শঙ্কা। এমন পরিস্থিতিতে নারী বিদ্বেষী মন্তব্য করে পদত্যাগ করতে চলেছেন টোকিও অলিম্পিক প্রধানের ইয়োসিরো মোরি। এমনটাই জানাচ্ছে গণমাধ্যম।
বৃহস্পতিবার জাপান টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার পদত্যাগ করবেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োসিরো মোরি।
২০২০ সালে ৯ আগস্ট রাজধানী টোকিওতে বসার কথা ছিল অলিম্পিক। যদিও করোনার দাপটে এক বছর পিছিয়ে ২০২১ সালের ৮ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এবারের আসর হবে কি না তা নিয়ে এখনও রয়েছে শঙ্কা।
চলতি মাসের শুরুতে অলিম্পিক কমিটির বৈঠকে নারী বিদ্বেষী মন্তব্য করেন ৮৩ বছর বয়সী ইয়োসিরো মোরি। তিনি বলেন, মেয়েদের মধ্যে সংঘাতপূর্ণ মনোভাব থাকে। যদি আমাদের কমিটিতে অতিরিক্ত মেয়েদের অন্তর্ভুক্তি ঘটে তাহলে কথা বলার জন্য সময় বরাদ্দ করে দেয়া হোক। না হলে আমরা কোনোদিনই সভা শেষ করতে পারব না।
এমন মন্তব্যের পর বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বর বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠে। প্রথমে ইয়োসিরো মোরি ক্ষমা চাইলেও জানিয়ে দেন পদত্যাগ করবেন না। তবে শেষ পর্যন্ত পদ ছাড়তে চলেছেন অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক।
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত




