নারী বিশ্বকাপ: ইংল্যান্ডের সামনে রেকর্ড লক্ষ্য অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
নারী বিশ্বকাপের ফাইনালে অ্যালিসা হিলির অতিমানবীয় ইনিংসে ভর করে ইংল্যান্ডের সামনে রেকর্ড লক্ষ্য দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। শিরোপাযুদ্ধে জিততে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তাড়া করতে হবে রেকর্ড ৩৫৭ রানের লক্ষ্য। নারী বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ২৭৮ রানের বেশি চেজ করতে পারেনি কোনো দল।
নারী বিশ্বকাপের ফাইনালেও এটি সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালের ফাইনালে অস্ট্রেলিয়া গড়েছিল সর্বোচ্চ রানের স্কোর। ভারতের ব্রাবোর্ন স্টেডিয়ামে উইন্ডিজ নারীদের বিপক্ষে ৭ উইকেটে ২৫৯ করেছিল অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ফাইনালে সব আলো একাই নিজের দিকে কেড়ে নিয়েছেন অ্যালিসা হিলি। নিজেকে ছাড়িয়ে গিয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছেছেন এই ব্যাটার। করেছেন ক্যারিয়ারসেরা ১৭০ রান। এই ব্যাটারের অতিমানবীয় এই ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান করেছে অজিরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিশাল ওপেনিং জুটি গড়েন অজি দুই ওপেনার হিলি ও রাসেল হায়েন্স। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান করা এই দুই ব্যাটার গড়েন ১৬০ রানের জুটি। হায়েন্স ৭ চারে ৬৮ রান করে এক্লেস্টোনের বলে ফিরলে ভাঙ্গে ওপেনিং জুটি। এবারের আসরে হায়েন্স করেছেন ৪৯৭ রান।
তবে হায়েন্সকে ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্কের স্ত্রী হিলি। সেমি ফাইনালের পর ফাইনালেও টানা সেঞ্চুরি করা হিলি প্রথম ক্রিকেটার হিসেবে নারী বিশ্বকাপের এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৪৬ ওভারের সময় আউট হওয়ার আগে হিলি করেছেন ১৩৮ বলে ২৬ চারে ১৭০ রান। ১০০ বলে শতক স্পর্শ করা হিলি পরের ৭০ রান করেন মাত্র ৩৮ বলে। ১৭০ রান করার সুবাদে হিলি চলতি বিশ্বকাপে করলেন মোট ৫০৯ রান।
আউট হওয়ার আগে তিনে নামা বেথ মুনিকে নিয়ে ১৫৬ রানের বিশাল জুটি গড়েছেন হিলি। মুনিও করেন ৪৭ বলে ৮ চারে ৬২ রান। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারানোতে ৩৫৬ রানের বেশি করতে পারেনি অজিরা। ইংল্যান্ডের পক্ষে অ্যানিয়া শ্রুবশোল ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











