ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১১:৪৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি

নারী বিশ্বকাপ আয়োজকের প্রার্থীতা প্রত্যাহার করলো জাপান

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভোটাভুটির মাত্র তিনদিন আগে ২০২৩ নারী বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রার্থীতা প্রত্যাহার করে নিলো জাপান। আসছে বৃহস্পতিবার ফিফার সদস্য দেশগুলো আয়োজক নির্বাচনে ভোট দেবে।

যেখানে কলম্বিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং নিউ যিল্যান্ড আয়োজক হতে লড়ছে। সোমবার জাপানিজ ফুটবল এসোসিয়েশন-জেএফএ এক বিবৃতিতে প্রার্থীতা প্রত্যাহার করে, ট্রান্স-তাসমান অর্থাৎ অস্ট্রেলিয়া এবং নিউ যিল্যান্ডের প্রতি নিজেদের সমর্থন জানায়।

জেএফএ চেয়ারম্যান কজো তাসহিমা পরবর্তীতে আবারও আয়োজক হওয়ার লড়াইয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে করোনার প্রকোপে অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে করায়, পর পর দুটি বড় টুর্নামেন্ট আয়োজন থেকে নিজেদের সরিয়ে নিলো জাপান।

-জেডসি