নারী শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের প্রতিবাদে সমাবেশ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শাহবাগে ১৯ মার্চ ‘শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীর উপর ছাত্রলীগ কর্তৃক যৌন নিপীড়ন রুখে দাঁড়াও’ শীর্ষক প্রতিবাদ কর্মসুচি এবং উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘শিক্ষাঙ্গনে নারী নিপীড়নবিরোধী ঐক্য’ ব্যানার থেকে এই আয়োজন করা হয়।
আয়োজনে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সময়ের সংবাদ প্রদর্শনীর মাধ্যমে ১৯৯৮ সালে থার্টি ফাস্ট নাইটে বেসকরকারি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ সাম্প্রতিক সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্তৃক যৌন যন্ত্রাসের ইতিহাস তুলে ধরা হয়।
এই কর্মসুচি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা শিক্ষাঙ্গনে যৌন নিপীড়নের সাথে জড়িত প্রতিটি ছাত্রলীগ কর্মীর বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি মেয়েদের হলে ফেরার সময় এবং চলাফেরায় অহরহ যে নিয়ন্ত্রণ করা হয় তা বন্ধের দাবি তোলা হয়। কর্মসুচিতে প্রতিটি শিক্ষাঙ্গনে কেন্দ্রীয় এবং বিভাগীয়ভাবে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন এবং তাকে কার্যকরের কথা বলা হয়।
আলোচ্য কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, আইনজীবী সাদিয়া আরমান, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ এবং বিপ্লবী নারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আখতার। তরুণ সাংস্কৃতিক কর্মীর কবিতা আবৃত্তির পাশাপাশি এই কর্মসুচিতে সংহতি প্রকাশ করে বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ নানান পেশাজীবি ব্যক্তিবর্গ। কর্মসুচি শেষে উপস্থিত সবাই আগামী ২০ মার্চ, ২০২৩ সোহাগি জাহান তনুর ধর্ষণ এবং হত্যাকান্ডের ৭ বছরকে স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


