নাশকতার নির্দেশদাতা নিপুণ রায়ের অডিও ফাঁস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৯ মার্চ ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচণা দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়কে আটক করেছে র্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন এমনটা শোনা যায়।
ওই অডিওক্লিপে কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমানকে হেফাজতের ইস্যুকে কাজে লাগিয়ে যানবাহনে আগুন ধরিয়ে দেয়ার নির্দেশনা দিতে শোনা গেছে। এমনকি দাউদাউ করে জ্বলতে হবে এবং সেটি ভিডিও করে পাঠালে সেটি ‘জায়গামতো’ পাঠানোর কথাও বলেন নিপুণ রায়।
র্যাব সদর দফতর জানিয়েছে, নিপুণ রায় চৌধুরী রবিবার (২৮ মার্চ) হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নাশকতার নির্দেশদাতা হিসেবে রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীনকে গ্রেফতার করে র্যাব।
নিপুণ রায় ও আরমানের ওই অডিওক্লিপের কথোপকথনে প্রথমে নিপুণ রায় ফোন করেন। তাতে শোনা গেছে-
নিপুণ রায় : আরমান ভাই, এলাকাতেই তো আছেন তাই না? কালকে তো হরতাল, একটা কিছু করা যাবে না?
আরমান : কী করতে হবে বলেন।
নিপুণ রায় : ধরায় দেন।
আরমান : ওকে ঠিক আছে।
নিপুণ রায় : বাস হোক যেটায় হোক, একদম পুরা, ফুল ধরবে, ফুল ধরবে। একটু দূর থেকে ভিডিও ছবি আমারে পাঠাবেন, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? আমি কিন্তু জায়গামতো পাঠাবো। হ্যাঁ, ওইটা মাথায় রাখবেন। ঠিক আছে, আজকেই আজকেই।
আরমান : ওকে।
নিপুণ রায় : বের হন।
আরমান : ইনশাল্লাহ।
নিপুণ রায় : এটা আমি দেখতে চাই। একদম দাউদাউ।’
এরপর আরমানের ফোন রিসিভ করেন নিপুণ রায়। সেখানে বলা হয়েছে-
আরমান : ভিডিও করতে পারিনি। ছবি পাঠিয়েছি। লীগের লোকজন ঘেরা। পুলিশ ঘিরে রেখেছে।
নিপুণ রায় : ওকে, সরে দাঁড়ান।
আরমান : সরে গেছি গা।
নিপুণ রায় : হোয়াটসঅ্যাপে পাঠান।
আরমান : হুম, হোয়াটসঅ্যাপেই পাঠাইছি।
-জেডসি
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল


