মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নাবিহা, তৃতীয় তাহমিদুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে তাসনিয়া তৌফিক নাবিহা এবং তাহমিদুল আলম।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়।
ফলাফলে দ্বিতীয় স্থান অর্জনকারী তাসনিয়া তৌফিক নাবিহার রোল নম্বর ২৪০৬৮৯৯ এবং তার প্রাপ্ত নম্বর ১৯১। তৃতীয় স্থান অর্জনকারী তাহমিদুল আলমের রোল নম্বর ১২০৯৩২৮ এবং তার প্রাপ্ত নম্বর ১৯০ দশমিক ৭৫।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সেরা তিনে থাকা পরীক্ষার্থীদের মধ্যে নাবিহা ছিলেন সেকেন্ড টাইম পরীক্ষার্থী। অর্থাৎ তিনি এর আগেও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্যদিকে প্রথম ও তৃতীয় স্থান অর্জনকারী দুই পরীক্ষার্থীই প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এদিকে এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে এবার দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত এক শিক্ষার্থী। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজর ছাত্র এবং ৯১.২৫ নম্বর অর্জন করে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ২৪১৩৬৭১।
জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এবং অনিয়মের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চলতি শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর বিপরীতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী। ফলে প্রতিটি আসনের বিপরীতে গড়ে নয়জনের বেশি পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন, যা মেডিকেল শিক্ষায় প্রতিযোগিতার তীব্রতা আবারও তুলে ধরেছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




