নাসিকের কাউন্সিলর হলেন যারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে উৎসবমুখর করে তোলার পেছনে যাদের অবদান ছিল সবচেয়ে বেশি, তারা হলেন ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বীর টানা প্রচারণায় শীতলক্ষ্যার দুই পাড়ে ছিল ভোটের আমেজ। রোববার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণের পর ফলাফলে জয়ী হয়েছেন ৩৬ জন।
সন্ধ্যায় ভোট গণনা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেসরকারিভাবে নির্বাচিত ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত ২৭ কাউন্সিলর হলেন- নাসিকের ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগপন্থী আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেন, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ডে যুবদলের নুর উদ্দিন, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মতিউর রহমান, ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান রিপন, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের রুহুল আমিন মোল্লা, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইস্রাফিল প্রধান, ১০ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের ইফতেখার আলম খোকন, ১১ নং ওয়ার্ডে বিএনপির অহিদুল ইসলাম ছক্কু, ১২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির শওকত হাসেম শকু, ১৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মাকসুদুল আলম খন্দকার, ১৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) অসিত বরন বিশ্বাস এবং ১৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের রিয়াদ হাসান।
এছাড়াও ১৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মো. আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ডে শ্রমিক লীগ নেতা কামরুল হাসান মুন্না, ১৯ নং ওয়ার্ডে জাতীয় পার্টির মোখলেছুর রহমান চৌধুরী, ২০ নং ওয়ার্ডে বিএনপির মোহাম্মদ শাহেন শাহ, ২১ নং ওয়ার্ডে দলনিরপেক্ষ শাহিন মিয়া, ২২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সুলতান আহমেদ ভূইয়া, ২৩ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি আবুল কাউসার আশা, ২৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাতীয় পার্টির আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপির এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. সামসুজ্জোহা এবং ২৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছে।
অপরদিকে সংরক্ষিত ৯ জন নারী কাউন্সিলর হলেন- ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৭, ৮ ও নং ওয়ার্ডে মোসাম্মাৎ আয়েশা আক্তার দিনা, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে শারমীন হাবিব বিন্নী, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে সানিয়া আক্তার।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



