নাহিদ নিয়াজীর শিল্পকর্ম প্রদর্শনী ‘ম্যানিফেস্টেশন’ কাল শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
চিত্রশিল্পী সরকার নাহিদ নিয়াজী। ছবি : সংগৃহীত।
চিত্রশিল্পী সরকার নাহিদ নিয়াজীর একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২ জুন)। ঢাকার ধানমন্ডিতে আলিয়ান্স ফ্রসেসে কাল সন্ধ্যা ৬টায় এই প্রদর্শনী উদ্বোধন করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কার্টুনিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি।
১২ দিনের এই প্রদর্শনী চলবে ১৩ জুন পর্যন্ত। প্রতিদিন ৩টা থেকে ৯টা (রোববার বন্ধ) পর্যন্ত সকলের জন্য প্রদর্শনীতে উন্মুক্ত।
‘ম্যানিফেস্টেশন’ (কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া) নাহিদ নিয়াজীর ষষ্ঠ একক শিল্পকর্ম প্রদর্শনী। এর আগে দেশ-বিদেশে তার আরও পাঁচটি একক প্রদর্শনী হয়েছে। সমকালীন এই শিল্পীর গ্রুপ প্রদর্শনী হয়েছে প্রায় ২০টি।
সরকার নাহিদ নিয়াজী নিজের কাজের মাধ্যমে আমাদের চারপাশের ঘুণে ধরা, পুরোনো, জীর্ণ ও জং ধরা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে রূপ দেওয়ার চেষ্টা করেন। নান্দনিকতার ছোঁয়ায় নতুন রূপে তুলে আনেন পুরাতনকে। কাঠের মতো কঠিন ও রসহীন জিনিসকে রঙ ও তুলির ছোঁয়ায় তিনি প্রাণসম্পন্ন ও আকর্ষণীয় বিষয়ে পরিণত করেন। নতুন ও সুন্দরকে উপস্থাপন করাই এই শিল্পীর কাজ।
নাহিদ নিয়াজী তৈরি বস্তুকে রঙ ও রূপের মধ্যে রেখে শিল্পের সীমারেখা নির্ধারণ করেন। এই শিল্পীর অগণিত কাজের দিকে চোখ রেখে অনুধাবন করা যায় যে, তার তৈরি ফর্মগুলো একই সঙ্গে রেটোরিকাল এবং বাস্তব। এদের তৈরি করা হয়েছে সম্পর্ক তৈরির জন্য।
নাহিদের শিল্পকর্মগুলো উপযোগিতা এবং নান্দনিকতার মধ্যে যেমন সম্পর্ক তৈরি করে তেমনি শিল্পের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্কও নতুন আলোতে দেখতে সহযোগিতা করে। এই দ্বৈততার মধ্যে দিয়ে সমকালীন এই শিল্পীর শিল্পকর্মে বস্তুতত্ব ও নাটকীয়তা অনুভব করা সম্ভব হবে।
প্রদর্শনীতে মোট ২৫টি কাজ রয়েছে। সাম্প্রতিক সময়ে করা এই কাজগুলো ক্যানভাস, কাঠ এবং কার্টনের (বক্স) ওপর অ্যাক্রেলিক মাধ্যমে অঙ্কণ করা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




