নায়কের পছন্দ পরীমণি, সরে দাঁড়ালেন মাহি!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দীর্ঘদিনের বিরতির পর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে পর্দায় ফেরার কথা ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। শিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি।
কিন্তু এর মধ্যেই হঠাৎ শোনা গেল, সিনেমাটি থেকে সরে দাড়িয়েছেন এই অভিনেত্রী। মাহি নিজেই জানান, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে আর কাজ করবেন না তিনি। কিন্তু হঠাৎ করেই কেন নায়িকার এমন সিদ্ধান্ত?
জানা গেছে, সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি পরীমণির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীমণিকেই এই সিনেমায় চেয়েছিলেন তিনি। পরীমণি না করায় মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।
বিষয়টি কিছুদিন পরে হলেও কানে পৌঁছায় মাহির। এরপরই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই নায়িকা নিজের এমন সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত কারণ’ হিসেবেই দাঁড় করিয়েছেন। খোলাসা করে কিছু বলতে চাননি।
তবে মাহির এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি মনে করছেন, এখানে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা দ্রুতই সুরাহা করা হবে।
এই পরিচালকের কথায়, ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তার সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেছেন। সেই নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেওয়া হয়েছে। মাহি মনে করেছেন, তার কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।’
ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










