নায়ক জাভেদকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনার বিপর্যয় থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের সিনেমার প্রবীণ নৃত্যপরিচালক ও অভিনেতা ইলিয়াস জাভেদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসায় খরচ চালাতে গিয়ে সংকটে পড়া এই প্রবীল অভিনেতা ও নৃত্য পরিচালককে নগদ ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, বেশ কিছুদিন যাবত গুরুতর অসুস্থ অবস্থায় দিনযাপন করছেন জাভেদ।
মূত্রথলিতে টিউমার থেকে তা ক্যান্সারের পর্যায়ে রূপান্তরিত হয়ে যাবার কারণে গেল দেড় মাস আগে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ডা. সাব্বির আহমেদ খান তার অপারেশন করেন। কিন্তু পরবর্তীতে তিনি ভীষণ আর্থিক সংকটে পড়ে যান বলে জানান তার সহধর্মিনী ডলি জাভেদ। জাভেদের পরিবার যখন আর্থিক সংকটে তখন দেশ করোনা মহামারীর প্রকোপে। বিষয়টি অবগত হওয়ার পর গেল ১৯ মে জাভেদকে নগদ ১০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে জাভেদ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকারের একজন মমতাময়ী মা। এতদিন শুনে এসেছি তিনি সবার পাশেই মায়ের মমতা নিয়ে দাঁড়ান। আমার পরিবার সেই সত্যটা নিজ চোখে দেখল। তিনি যদি আর্থিক সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। আমি যতোদিন বাঁচব ততদিনই তার জন্য মন থেকে দোয়া করব। দোয়া করি আল্লাহ যেন আমাদের মমতাময়ী এই মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রধানমন্ত্রী যেন আরো সম্মানিত হন।
জাভেদের স্ত্রী ডলি জাভেদ বলেন, করোনার এই ক্রান্তিকালে যখন চারিদিকে অন্ধকার দেখছিলাম, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা পেয়ে আমরা যেন প্রাণ ফিরে পেলাম। দোয়া করি আল্লাহ যেন মমতাময়ী এই মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা আজীবন তার কাছে কৃতজ্ঞ।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নৃত্য পরিচালক জানিয়েছেন ‘ওস্তাদের’ কথা শুনে চিত্রনায়ক আলমগীর পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা করেছেন। তবে সেটা কাউকে জানাতে নিষেধ করেছেন।
চিত্রনায়ক জাভেদ ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে ছিলেন ভীষণ জনপ্রিয়। নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন। শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ, রোজিনা, সুজাতা, সুচরিতা ছিলেন পর্দায় তার নায়িকা।
জাভেদের প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল উর্দু ‘নয়ী জিন্দেগি’। কিন্তু এটি মুক্তি পায়নি। উর্দু চলচ্চিত্র ‘পায়েল’-এ (১৯৬৬) অভিনয়ের পর থেকেই তার নাম ধাম ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাবানা। তবে মধুমিতা প্রকাডকশনের নিশান ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। সেখানে কালে খা চরিত্রটি এখনও দর্শকদের নাড়া দেয়।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







