নায়ক ফারুকের স্ত্রী-কন্যাও করোনায় আক্রান্ত
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবার জানা গেল, তার স্ত্রী ফারহানা ফারুক এবং মেয়ে তুলসী পাঠানও করোনায় আক্রান্ত হয়েছেন।
এও জানা যায়, হাসপাতালে ফারুককে দেখাশোনা করতে গিয়েই তার স্ত্রী-কন্যা এই মহামারি ভাইরানে আক্রান্ত হয়েছেন। অভিনেতার স্ত্রী বর্তমানে স্বামীর সঙ্গেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, মেয়ে তুলসী বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাকে দেখাশোনা করছেন ভাই শরত।
এ প্রসঙ্গে ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমার সেবা করতে গিয়েই মা-মেয়ে দুজনেই করোনায় আক্রান্ত হয়েছে। তবে ফারহানা ও তুলসীর অবস্থা নরমাল। তারা ভালো আছে। আশা করছি, পরবর্তী পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ আসবে।’
গত ১৫ নভেম্বর ‘সারেং বউ’ ছবির এ নায়কের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরদিন সন্ধ্যায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ১৮ আগস্ট জ্বর-ঠান্ডা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। সেখানে তার করোনা টেস্ট হয়। তবে রেজাল্ট নেগেটিভ আসে। এরপর আটদিন চিকিৎসা করিয়ে ২৬ আগস্ট তিনি কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন।
কিন্তু দুদিন না যেতেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর ২৯ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে নানা রকম সমস্যা বাড়তে থাকে। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, ফারুক যক্ষ্ময় আক্রান্ত হয়েছেন। এরপর দেড় মাস চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। এর কিছুদিন না যেতে তিনি করোনায় আক্রান্ত হন।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও








