ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:০৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

নায়িকা খুঁজতে কলকাতায় কবরী

আপডেট: ০১:৪৪ পিএম, ২৮ জুলাই ২০১৫ মঙ্গলবার

কবরীস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অবশেষে নতুন চলচ্চিত্র এই তুমি সেই তুমির কাজ শুরু করতে যাচ্ছেন কবরী। ছবিতে নায়ক হিসেবে এরই মধ্যে আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়েছে। অনেক দিন ধরেই নায়িকা খুঁজছেন তিনি। কিন্তু শুভর সঙ্গে মানানসই নতুন নায়িকার দেখা পাননি কবরী। যাঁদের সঙ্গে কথা হয়েছে, তাঁদের মধ্যে আবার রয়েছে পেশাদারির অভাব। এবার নায়িকা চূড়ান্ত করার জন্য কলকাতায় যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহের কোনো একদিন কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন কবরী। থাকবেন তিন দিন। এ সময়ের মধ্যে নতুন ছবির নায়িকা চূড়ান্ত করে ফেলতে পারবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তিনি। কবরী বলেন, ‘নায়ক ঠিক থাকলেও এখনো নায়িকার দেখা পাচ্ছি না। বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কাজের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখিনি। আমি খুব হতাশ। বাধ্য হয়ে ছুটছি কলকাতার উদ্দেশে। সেখানে কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেও রেখেছি। যাওয়ার পর চূড়ান্ত আলাপ সেরে নেব।’ এই তুমি সেই তুমি ছবির গল্প দুই প্রজন্মের দুই জুটি নিয়ে। এর মধ্যে একটি জুটি কবরী-আলমগীরের। অন্য জুটির মধ্যে শুধু আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়েছে। শুভর সঙ্গে মানানসই নায়িকা পেলেই পুরোদমে ছবির কাজ শুরু করে দেবেন বলে প্রথম আলোকে জানান কবরী। ২৮.০৭.২০১৫