ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৪৯:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নিউজিল্যান্ড সফর: টাইগ্রেসদের  দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিউই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সফরের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনেকটা অনুমিত দলই দিয়েছে বিসিবি। সিলেটে সর্বশেষ এশিয়া কাপের দলের প্রায় সবাই আছেন নিউজিল্যান্ড সফরের দলে। বাদ পড়ার তালিকায় আছেন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার ও সোহেলি আক্তার। দলে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস, মারুফা আক্তার। 

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে নারীদের নিউজিল্যান্ড অভিযান। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ম্যাচ ২ ডিসেম্বর। একদিন বিরতি দিয়ে কুইন্সটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টি। ডানেডিন শেষ ম্যাচ ৭ ডিসেম্বর। আগামী ১১ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে প্রথম ওয়ানডে। নেপিয়ারে ১৪ ডিসেম্বর ও হ্যামিল্টনে ১৭ ডিসেম্বর হবে শেষ দুই ওয়ানডে। 

বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।