ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১১:৫৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

নিখোঁজের একদিন পর নারী শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিখোঁজের একদিন পর রাশিদা আক্তার (৪০) নামে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার মাদুরের ভিটার গজারী বন থেকে পাতা দিয়ে ঢাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাশিদা আক্তার পৌরসভার মাধখলা পূর্বপাড়া এলাকার শহিদুল্লার স্ত্রী। তিনি স্থানীয় ইসরাক পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, স্থানীয় এক কৃষক ওই গজারী বনে গরু চড়াতে যায়। এসময় কাচা পাতার স্তুপ দেখে এগিয়ে গেলে পাতা দিয়ে ঢাকা ওই নারীর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বামীর বরাত দিয়ে ওসি আরও জানান, রোববার সকালে রাশিদা আক্তার বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। জঙ্গলে নারীর লাশ পড়ে থাকার খবর পেয়ে রাশিদার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে। নিহতের পরিবারের অভিযোগ দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।