নিখোঁজ স্বামীর সন্ধানে স্ত্রীর পদযাত্রা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫০ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
নিখোঁজ স্বামীর সন্ধান পেতে একশ কিলোমিটার পথ হাঁটবেন এক চীনা নারী। রাজধানী বেইজিং থেকে পায়ে হেঁটে তিনি তিয়ানজিন শহরে যাবেন। এরই মধ্যে তিনি বার দিনের পথ হেঁটে ফেলেছেন।
লি ওয়েনজু নামে এই নারীর স্বামী ওয়াং কুয়ানঝ্যাং একজন আইনজীবী। পুলিশী নির্যাতনের বেশ কিছু মামলা তিনি দেখছিলেন।
বিবিসি বলছে, তার স্বামীকে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে প্রায় তিন বছরের বেশি সময় আগে। এরপর থেকে লি আর তার স্বামীর কোনো খোঁজই পাচ্ছেননা। এমনকি তার স্বামী জীবিত আছেন কি-না তাও নিশ্চিত নন তিনি।
এখন লি ওয়েনজু জানতে চান, আসলে তার স্বামীর ভাগ্যে কি ঘটেছে। আর সে কারণে তার স্বামী ওয়াং কুয়ানঝ্যাং যেখান থেকে আটক হয়েছিলো সেই তিয়ানজিন শহর অভিমুখে রাজধানী বেইজিং থেকে পদযাত্রা শুরু করেছেন তিনি।
স্বামীর খবর পেতে এ যাত্রায় তার হাঁটার কথা রয়েছে অন্তত একশ কিলোমিটার বা ৬২ মাইল। ওয়াং ২০১৫ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানের সময় আরও অন্তত দুশো অধিকার কর্মীর সাথে আটক হন।
কারণ জুলাইয়ের নয় তারিখে শুরু হওয়ায় ওই অভিযানটি পরিচিত হয়ে উঠেছিলো `৭০৯` অভিযান হিসেবে। অভিযানে যারা আটক হয়েছিলো তাদের অনেককেই বড় অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিলো চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
কর্তৃপক্ষের ওপর চাপ তৈরির জন্য লি এখন তার বারো দিনের পদযাত্রা করছেন। যাতে তিনি জানতে পারেন, তার স্বামীর ক্ষেত্রে আসলে কি হয়েছে। তার সন্দেহ, তার স্বামীকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
রয়টার্সকে লি বলেছেন, "তারা (কর্তৃপক্ষ) আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে। একজন নির্দোষ মানুষকে এভাবে আটক করা এবং এক হাজার দিন ধরে বন্দী রাখা-আমি মনে করি এটি একটি নিষ্ঠুরতা। এটা নির্দয় ঘটনা"।
লি এ পদযাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছেন আরও একজন নারীকে। এই নারীর স্বামীও একজন অধিকার কর্মী এবং তাকেও কারাদণ্ড দিয়েছিলো কর্তৃপক্ষ।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











