ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নিখোঁজ হওয়া সেই চার স্কুলছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৯ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর নিখোঁজ চার স্কুলছাত্রীকে রাজধানীর সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (২৯ জুলাই) সকালে তাদের উদ্ধার করা হয়।

তারা সবাই রাজশাহী নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।তাদের মধ্যে একজন পঞ্চম, অপর তিনজন সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রী।

গত ২৬ জুলাই স্কুলে যাওয়ার কথা বলে ওই শিক্ষার্থীরা নিখোঁজ হন। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন নিখোঁজ এক ছাত্রীর বাবা।

নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক জানান, ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় তার মেয়েকে।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম  বলেন, এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও আটক নারীকে রাজশাহীতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।