ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:০৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নিজের আরও একটি সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী মিমি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কিছুদিন আগেই টলিউডের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী কথা দিয়েছিলেন তিনি তার ‘সিক্রেট’ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনবেন।

যেমন বলা তেমন কাজ। ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে এক এক করে নিজের গোপন কথা সকলের সামনে তুলে ধরছেন মিমি।

কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল মিমির পিৎজা সিক্রেট। এবার নায়িকা সামনে আনলেন সিক্রেট-টু। জানালেন, চামচে করে কিংবা স্টাইল করে আম খাওয়া নয় বরং আঁটিসহ যতটা সম্ভব চেটেপুটে আম খাওয়াই মিমির পছন্দ। এও জানান, আমই তার প্রিয় ফল।

অভিনেত্রী যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে শাড়ি গয়না পরে মেকআপ করা অবস্থাতেই মন দিয়ে আম খেতে দেখা গেল তাকে। বললেন, ‘জানি না সবাই কীভাবে এত সুন্দর করে আম খায়! আম আসলে খেতে হয় আঁটি নিয়ে।’ ভিডিওর শেষে লেখা, ‘আম খাও, সব ভুল যাও।’

এর আগে মিমি জানিয়েছিলেন, তিনি পিৎজা খেতে পছন্দ করেন ঠিকই, তবে শুধুমাত্র চিট ডে-তে। বাকি দিনগুলোতে অবধারিতভাবে ডায়েট রুটিন মেনে চলতে হয় তাকে। অভিনেত্রীর পোস্ট করা ওই সিক্রেট ভিডিওর নিচে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা। এবারও তাই।


-জেডসি