নিজের পুরো বেতন কৃষকের কন্যাদের দিলেন হরভজন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
ক্রিকেটের মাঠ ছেড়ে এসেছেন রাজনীতির ময়দানে। আম আদমি পার্টির হয়ে নির্বাচন করে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। আর সাংসদ হয়েই হরভজন দিলেন মহৎ এক উদ্যোগের ঘোষণা। সাংসদ হিসেবে নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য।
নিজের এক টুইটবার্তায় হরভজন ঘোষণা দেন, ‘রাজ্যসভার সাংসদ হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যা সন্তানদের জন্য দিতে চাই। যাতে তারা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’
পাঞ্জাবের খেলাধুলার সার্বিক উন্নয়নের ব্যাপারেও বিশেষ নজর দেয়া হচ্ছে জানিয়ে বিশ্বকাপ জয়ী এই স্পিনার বলেন, তাকে যা দায়িত্ব দেয়া হয়েছে, তা তিনি যথাযথভাবে পূরণ করার চেষ্টা করবেন।
উল্লেখ্য, গতবছর ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আম আদমি পার্টির হয়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন হরভজন। চলতি বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে পাঞ্জাবে অভূতপূর্ব জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজনীতিতে নাম লিখিয়েই রাজ্যসভার প্রার্থী হন এই ভারতীয় কিংবদন্তি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











