নিজের সমস্যা নিজেই সমাধান করি: দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
এখনকার বলিউডের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। অভিনয় ও প্রযোজনা দুটি নিয়েই ভীষণ ব্যস্ত থাকতে হয় তাঁকে। পেশাদার জীবনের এমন ব্যস্ততার মধ্যেও ঘরের কাজের তদারকি তিনি নিজেই করেন। তাঁর ভাষ্য, নিজের শৈশবের বেড়ে ওঠার পরিবেশটা এমনই ছিল। তাই ঘরের কাজ মানে নিজেরই কাজ। ব্যস্ততার মধ্যেও তিনি ঘরের কাজ সামলে নেন।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমার একটা সাধারণ দিন অন্য সবার মতো করেই কাটে। কখনো আমি ঘুম থেকে উঠে দেখি ট্যাপে পানি নেই, অথবা অন্য কোনো সমস্যা আছে। অন্য সবার ঘরের মতোই অবস্থা। এসব সমস্যার সমাধান আমি নিজেই করি। এভাবেই আমি শৈশবে বেড়ে উঠেছি। আমি জানি না, এটা কি আমি ইচ্ছা করে করি, নাকি এটা আমার স্বভাবেরই অংশ। বাড়ির কোনো কিছু প্যাকেট করা, খুচরা কিছুর অর্ডার করাসহ বাড়ি ও অফিস ব্যবস্থাপনা সব আমি নিজেই করি।
দীপিকা আরও বলেন, রণবীর সব সময় বলতে থাকে, কেন আমি নিজে এটা করি। কিন্তু আমি জানি না, আমি না করলে এগুলো কে করবে?
উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালির লেক কোমোতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়। দুজনকে শিগগির একসঙ্গে দেখা যাবে কবির খানের সিনেমা ‘৮৩’তে। যেখানে রণবীর সিং অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার কপিল দেবের চরিত্রে এবং দীপিকাকে দেখা যাবে তাঁর স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে। ছবিটি ২০২১ সালে মুক্তি পেতে পারে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








